অন্যান্য/সর্বশেষ/সারাদেশ রাষ্ট্রপতি দেশে ফিরেছেন by Jaintapur November 17, 2022 7 mins read Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসায় জার্মানি ও যুক্তরাজ্যে ২০ দিনের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি, তার স্ত্রী রাশিদা খানম এবং সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি২০২) বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি গত মধ্যরাতে ঢাকার উদ্দেশ্য লন্ডন ত্যাগ করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধানগণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজিপিসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশ্যে গত ২৯ অক্টোবর ভোররাতে ঢাকা ত্যাগ করেন এবং সেখান থেকে ৫ নভেম্বর লন্ডনে পৌঁছান। ৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছিলেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন লন্ডন ও বার্লিনে তিনি স্বাস্থ্য পরীক্ষা করাতেন। সূত্র: বাসস Share this: Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email Jaintapur Leave a Reply Cancel replyYour email address will not be published. Save my name, email, and website in this browser for the next time I comment. Δ Latest from Blog রাঙ্গামাটিতে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পুলিশ ময়মনসিংহের জ্বালানী তেলের পাম্পে আজও দীর্ঘ লাইন, সীমাহীন ভোগান্তিতে গ্রাহকরা কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসে দালাল ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে পিটিয়ে জখম করেছে বিএনপি নেতা, শাস্তির দাবিতে মানববন্ধন ময়মনসিংহের ত্রিশালে শিশু হত্যা ঘটনায় ঘাতক পিতাসহ গ্রেফতার ২ চুয়াডাঙ্গা মোমিনপুর রেলস্টেশনের অদুরে ট্রেনে কেটে মসজিদের ইমামের মৃত্যু জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, চালক-হেলপার আটক সিলেটের জৈন্তাপুরে ভারতীয় খাসিয়ার গুলিতে চোরাকারবারী আহত, অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন সিলেটের জৈন্তাপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ জৈন্তাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ শপথ নিচ্ছেন আরিফুল হক চৌধুরী
কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসে দালাল ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে পিটিয়ে জখম করেছে বিএনপি নেতা, শাস্তির দাবিতে মানববন্ধন