///

লরিচাপায় ঝিকরগাছায় মোটরসাইকেল আরোহী নিহত

3 mins read

যশোরের ঝিকরগাছা হাসপাতাল মোড়ে লরিচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে যশোর-বেনাপোল সড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম (৪০) সদর উপজেলার এরেন্দা গ্রামের বাসিন্দা। 

ঝিকরগাছা থানার  উপপরিদর্শক (এসআই) সাইফুল জানান, বেলা ১১ টার দিকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ডাক্তার দেখিয়ে বাড়ি যাচ্ছিলেন। এসময় হাসপাতাল মোড়ে আসার পর যশোরগামী একটি লরির (১২ চাকার) তার মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এব্যাপারে ঝিকরগাছ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version