

জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে ফসল রক্ষা বাঁধ নির্মাণে কৃষকদের নিয়ে পিআইসি কমিটি গঠনের লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪ টায় দরগাপাশা ইউনিয়নের জামখোলা, কাচিভাঙ্গা হাওর ও খাই হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের দরগাপাশা ইউনিয়ন পরিষদের হলরুমে এ গণ শুনানী অনুষ্ঠিত হয়।
গণশুনানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার উজ জামান। শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মো. মাহবুব আলমের পরিচালনায় গণশুনানীতে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সকিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সুহেল আহমদ, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো. সুফি মিয়া, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি মো. জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ননী গোপাল দাস সহ প্রমুখ। সভায় বক্তরা বলেন, এবছর শান্তিগঞ্জ উপজেলায় ৫০ কিলো মিটার বাঁধ ও ভাঙ্গা সংস্কার করা হবে এবং কৃষকদের নিয়ে ৮০টি পিআইসি গঠন করে ফসল রক্ষা বাঁধের কাজ বাস্তবায়ন করা হবে।


