/////

শান্তিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

6 mins read

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় আকষ্মিক ভাবে পানিতে ডুবে ময়মনা আক্তার (৬বছর) ও রায়হান মিয়া (২) বছর নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর নোয়াবাড়ী ও জয়কলস ইউনিয়নের জয়কলস সড়কহাটি গ্রামে এই পৃথক দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৪টায় পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর নোয়া বাড়ী গ্রামে সাকো পারাপারের সময় মায়মনা আক্তার (৬) সাকো থেকে পড়ে পানিতে ডুবে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন সন্ধ্যায় তার খোঁজ খবর করা কালে সাকোর নীচে থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।

অপর দিকে শনিবার (২৩ জুলাই) দুপুর ১টায় জয়কলস ইউনিয়নের জয়কলস সড়ক হাটি গ্রামে পরিবারের লোকজনদের অগোচারে বসত ঘরের পার্শ্ববর্তী পানিতে ডুবে রায়হান মিয়া (২) বছর নামে এক শিশু মারা যায়। পরিবারের লোকজন তাকে সন্ধান কালে বিকাল সাড়ে ৩টায় তাদের বসত ঘরের পাশ্ববর্তী পানিতে মৃত দেখতে পান। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার ও জয়কলস ইউনিয়নের সাবেক ইউপি সদস্যা মোছাঃ রুকিয়া বেগম।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version