

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান।
গতকাল শুক্রবার (১লা এপ্রিল) দুপুরে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খাই হাওরের বিভিন্ন পিআইসির মাধ্যমে নির্মাণ করা ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন।
উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মো. মাহবুব আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সদস্য মো. আতাউর রহমান, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান নুর কালাম সহ পিআইসি কমিটির লোকজন প্রমুখ।
শান্তিগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান বলেন, ২/৩ দিনে সামান্য পরিমান বৃষ্টি হয়েছে। নিয়মিত তদারকীর অংশ হিসাবে আজ খাই হাওরের নির্মাণ করা ফলস রক্ষা বাঁধ পরিদর্শন এবং মাপ-জোক পরিমাপ করে দেখেছি। পরিদর্শন কালে ফসল রক্ষা বাঁধের কোথাও ধ্বস বা বাঁধে কোন ধরণের ক্ষতি হয় নাই।


