
শান্তিগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
বৃহস্পতিবার (০৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ (এনটিভি ইউকে ও দৈনিক মানবকণ্ঠ), সহ-সভাপতি মো. নূরুল হক (দৈনিক আমাদের সময় ও দৈনিক সিলেটের ডাক), সাধারণ সম্পাদক সোহেল তালুকদার (দৈনিক যায়যায়দিন, দৈনিক সিলেট মিরর ও দৈনিক সুনামগঞ্জের খবর), সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক সুনামকণ্ঠ), অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার (আমার সংবাদ ও দৈনিক সুনামগঞ্জের খবর), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান (দৈনিক তরুণ কণ্ঠ ও দৈনিক সুনামগঞ্জের সময়, সদস্য আলাল হোসেন (দৈনিক জালালাবাদ), নাহিদ আহমেদ (দৈনিক ইত্তেফাক), নোহান আরেফিন নেওয়াজ (দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন), যুবলীগ নেতা মোশাররফ হোসেন জাকির ও সুনামগঞ্জ জেলা ছাত্রীলীগের সহ-সভাপতি মাহিন তালুকদার প্রমুখ।


