শাবিপ্রবিতে ছাত্রলীগের আয়োজনে ইফতার মাহফিল

6 mins read

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাখা ছাত্রলীগ নেতা খলিলুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোহাম্মদ সামিউল ইসলাম, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট ড. মো. আবু সায়েদ আরেফিন খান, প্রক্টর সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলসহ, সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন হলের সহকারী প্রভোস্টবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকতা-কর্মচারী, শাখা ছাত্রলীগের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version