///

শাবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

6 mins read

স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

রোববার (৫ ফেরুয়ারি) সকালে এ দিবস উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

সংক্ষিপ্ত বক্তব্যে ড. রাশেদ তালুকদার বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর গ্রন্থাগার শিক্ষার মেরুদণ্ড। তাই দেশ ও শিক্ষাকে এগিয়ে নিতে হলে গ্রন্থাগার ব্যবহারের কোন বিকল্প নেই। দেশের অন্যান্য লাইব্রেরির চেয়ে আমাদের লাইব্রেরি অনেক সমৃদ্ধ। তাই আমাদের লাইব্রেরিতে যে রিসোর্স বা সুযোগ-সুবিধা আছে তা সকল শিক্ষক-শিক্ষার্থী ব্যবহার করে জ্ঞানের ভাণ্ডারকে আরো প্রসারিত করবে।

 

এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version