

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম নাট্য বিষয়ক সংগঠন থিয়েটার সাস্টের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করেন সংগঠনটির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অর্জুনতলায় এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে ২৪ বর্ষপূর্তি উদযাপন করা হয়।

এসময় সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভীন বলেন, থিয়েটার সাস্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই সাফল্যের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। থিয়েটার সাস্টের উত্তরোত্তর সফলতা কামনা করি। আশাকরি, সংগঠনের সাফল্যের ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে।

সংগঠনের সভাপতি মেহেদী হাসান মিঠু বলেন, সাংস্কৃতির চর্চায় থিয়েটার সাস্ট শুরু থেকেই অবদান রেখে যাচ্ছে। নাট্যবিষয়ক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজের চিত্র তুলে ধরার চেষ্টা করে সংগঠনটির সদস্যরা। আমরা এর কার্যক্রম আরো এগিয়ে নিতে চাই।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান সজীবসহ বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।


