

শায়েস্তাগঞ্জে শতাধিক সুবিধাবঞ্চিত, হতদরিদ্র এবং পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন।
শনিবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন হবিগঞ্জের প্রেসিডেন্ট নাসির হুসাইন তানভীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ম ম হাবিবুল ইসলাম, শায়েস্তাগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী।
এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ডিসিএফ হবিগঞ্জের উপদেষ্টা সাইফুল ইসলাম মহালদার, সাইফুর রহমান সৈয়দ মিয়া, মোঃ জমির আলী, মুহিন শিপন, কাশেম তালুকদার, শায়েস্তাগঞ্জ উপজেলা টিম লিডার শহিদুল ইসলাম, জেলা সেক্রেটারি রফিকুল ইসলাম, ইমরান হোসেন, মোঃ ইকবাল, ফেরদৌসী রহমান লিমা৷
এবিষয়ে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন হবিগঞ্জের প্রেসিডেন্ট নাসির হোসাইন তানভীর জানান, আমরা এবছর হবিগঞ্জ জেলার ৪টি উপজেলায় আড়াই’শ শীতবস্ত্র বিতরনের উদ্যোগ নিয়েছি। ডিসিএফ থেকে গত ১২ বছরে হবিগঞ্জে ১৬হাজার শীতবস্ত্র বিতরণ করেছি আমরা। এছাড়াও আমরা পথশিশুদের জন্য ১টি স্কুল নির্মানের কার্যক্রম হাতে নিয়েছি।


