

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তেল পরিমানে কম দেয়ায় মা ফিলিং স্টেশন কে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার নছরতপুরে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা শায়েস্তাগঞ্জ মা ফিলিং স্টেশনকে অভিযান চালায় র্যাব। এ সময় পেট্রোল ও অকটেন পরিমাণে কম দেয়ায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক র্যাব সদর দপ্তরের ম্যাজিস্টেট নাদির সাহা ও বিএসটিআইয়ের সিলেট বিভাগিয় পরিদর্শক মো. ইয়াছির আরাফাত এ অভিযান পরিচালনা করেন।
সিলেট র্যাব ৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের (সিপিসি-১ ) লেফ্টটেন্ট কমান্ডার নাহিদ হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।


