/////

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ

5 mins read

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “জিটুপি” পদ্ধতিতে কালীঘাট ইউনিয়নের ৫০৩ জন চা শ্রমিকে এককালীন নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার (৩০ জুলাই) দুপুরে কালীঘাট চা বাগানে এসব অর্থ বিতরণ করা হয়।

আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং নগদ ৫ হাজার টাকা করে চা শ্রমিকদের হাতে তুলে দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী।

অনুষ্ঠান থেকে কালীঘাট ইউনিয়নের ৫০৩ জন উপকার ভোগী চা শ্রমিকের মাঝে নগদ ৫০০০ টাকা করে মোট ২,৫১,৫০০০ টাকা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version