

শ্রীমঙ্গলে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস- ২০২৩ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকাল ১০ টায় “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়- দুর্যোগ প্রস্ততি সবসময় এই শ্লোগান সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ এর উদ্যেগে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা পাঙ্গনে এসে শেষ হয়। পরে অতিথিরা সবাই আলোচনা সভায় অংশ নেন।
শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ইউছুফ হোসেন খান, ফায়ার সার্ভিস শ্রীমঙ্গল স্টেশনের ইনচার্জ আবু তাহের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী শরিফুল ইসলাম, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারি মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।


