////

শ্রীমঙ্গলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৩ উদযাপন

11 mins read

“নিশ্চিত করি শোভন কর্ম পরিবেশ, গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস- ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে (২৮ এপ্রিল) শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভানুগাছ রোডস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপ-মহাপরিদর্শক এর কার্যালয়’ শ্রীমঙ্গল-মৌলভীবাজারের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো উপ-মহাপরিদর্শক এর কার্যালয়ে এসে শেষ করে। পরে অতিথিরা সবাই প্রতিষ্ঠানটির হলরুমে আলোচনা সভায় অংশ নেন।

আয়োজিত এসব কার্যক্রমে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রীমঙ্গল, মৌলভীবাজারের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হক।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক নাহিদুল ইসলাম, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, বাংলাদেশীয় চা সংসদ সিলেট জোনের পরিচালক জি এম শিবলী, বাংলাদেশ টি স্টেট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, মৌলভীবাজার জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রব।

এছাড়াও অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকপক্ষের প্রতিনিধি, শ্রমিকপক্ষের প্রতিনিধি ও শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের যৌন হয়রানি ও কর্মস্থলে অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বাড়াতে সরকারের সফল নানান উদ্যোগের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। কর্ম ক্ষেত্রে মালিকপক্ষ এবং শ্রমিক পক্ষ উভয়কে সচেতন হতেও আহবান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version