////

শ্রীমঙ্গলে দোকান চুরির ঘটনায় টাকা উদ্ধারসহ গ্রেফতার ২

7 mins read

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দোকান চুরির ঘটনায় দুইজন কে আটক করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, ০৮ এপ্রিল রাতে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ রিহান মার্কেটে মো. তাহের মিয়ার দোকানের টিনের চালা কেটে অজ্ঞাতনামা চোরেরা দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৫৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।দোকান মালিকের অভিযোগের প্রেক্ষিতে এই ঘটনায় মামলা রুজু হলে শ্রীমঙ্গল থানার এসআই মো. আনোয়ারুল ইসলাম পাঠান মামলার রহস্য উদঘাটন এবং চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারে তদন্ত শুরু করে।

তদন্তের প্রেক্ষিতে (৯ এপ্রিল) রবিবার রাতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত বিরাহিমপুর কলেজ রোর্ডের আজাদুর রহমানের ছেলে মো. সাব্বিরর রহমান(২১), একই গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে মো. মোহন মিয়া (১৬) শ্রীমঙ্গল শহরের বিরাইমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুইজন দোকান চুরির ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে। তাদের কাছ থেকে চোরাই নগদ ৮হাজার টাকা উদ্ধার করা হয়। অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চলমান আছে।

আটককৃতদের আজ (১০ এপ্রিল) মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version