/

শ্রীমঙ্গলে পাখি শিকারের অপরাধে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান

5 mins read

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের হাইল হাওর সংলগ্ন পশ্চিম ভাড়াউড়া এলাকায় বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার।

৫টি বিভিন্ন জাতের পরিযায়ী পাখি শিকারের অপরাধে খাজা মিয়া নামক এক ব্যাক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ মোতাবেক ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

পাখি ও পাখি শিকারে ব্যবহৃত জাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত ৫টি পাখির মধ্যে জীবিত ৪টিকে সকলের সম্মুখে অবমুক্ত করা হয় এবং পাখি শিকারে ব্যবহৃত জাল ঘটনাস্থলে বিনস্ট করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা কালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, র‍্যাব ৯ ও সাংবাদিকরা সার্বিক সহযোগিতায় করেন । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version