///

শয়তান খালী খালের ওপর সেতু পুননির্মাণের দাবিতে বাজারের ব্যবসায়ীদের মানববন্ধন

12 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা মধ্যবাজারে শয়তান খালী খালের ওপর সেতু পুননির্মাণের দাবিতে সেতু সংলগ্ন সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮জানুয়ারি) বেলা পৌনে ১২টা দিকে ধর্মপাশা সদর বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দের ব্যনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেতুটি পুননির্মাণের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন, ধর্মপাশা বাজারের ব্যবসায়ী আলী নূর, মোজাম্মেল হক, নূর নবী হাসান, আব্দুল হাশিম, লিটন ভৌমিক, জামির হোসেন প্রমুখ।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্মপাশা মধ্যবাজারে শয়তানখালী খালের ওপর পাকা সেতুটি সরকারি অর্থায়নে ৪০ থেকে ৪৫ বছর আগে নির্মাণ করা হয়। পাঁচবছর আগে সেতুটির পাটাতন দেবে যাওয়া ও পিলারের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। দুই বছর আগে সেতুটির দুই পাশে বাঁশের খুঁটি বসিয়ে এটির ওপর দিয়ে যানচলাচল বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। কিন্ত জনচলাচল স্বাভাবিক ছিল। ভয়াবহ দূর্ঘটনা এড়াতে গত বছরের ৫ ডিসেম্বর দুপুরে সেতুটির প্রবেশ মুখের দুই পাশে বাঁশের বেড়া ও পলিথিত দিয়ে আটকিয়ে এটির ওপর দিয়ে জনচলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই দিনই নিজস্ব অর্থায়নে ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু মানুষজনদের চলাচলের জন্য সেতুটির দক্ষিণ পাশে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেন। সেতুটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় এক কিলোমিটার ঘুরে যানবাহন নিয়ে উপজেলা পরিষদ এলাকায় যেতে হচ্ছে।

ধর্মপাশা বাজারের ব্যবসায়ী আলী নূর ও নূর নবী হাসান বলেন, সেতুটির ওপর দিয়ে জন ও যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় বাজারে মানুষজনদের আসা আগের তুলনায় অনেক কমে গেছে। ফলে আমাদের ব্যবসাবাণিজ্যের চরম ক্ষতি হচেছ। দ্রুত এই সেতুটি পুননির্মাণ করার দাবি জানাচিছ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপপ্তরের (এলজিইডির) উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, উপজেলা সদরের মধ্যবাজারে শয়তান খালী খালের ওপর সেতু পুননির্মাণের জন্য চলতি বছরের ২৯জানুয়ারি দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু ২৭জানুয়ারি এটি স্থগিত রয়েছে। সপ্তাহ খানেক পর ছাড়া এ নিয়ে কিছু বলা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version