////

সংবাদ প্রকাশের পর রাংপানি নদীতে অভিযানে উপজেলা নির্বাহী ম্যজিষ্ট্যাট

8 mins read

”অবৈধ বালু পাথর উত্তোলনে রাংপানি নদীতে ভাঙ্গন” শিরোনামে ১৩ ফেব্রুয়ারী সোমবার সংবাদ প্রকাশের পর ১৪ ফেব্রুয়ারী বিকাল ৩টায় রাংপানি নতীতে অভিযানে নামে জৈন্তাপুর উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রীপামনি দেবী৷

তিনি সরজমিনে পরিদর্শন করেন এবং রাংপানি নদীতে কোন প্রকার বালু পাথর আহরণ করা যাবে না মর্মে নিষেদাজ্ঞা জারী করেন ৷ এসময় তিনি বলেন নদীর তীরবর্তী যে সকল বালু পাথর স্তুপু করে রাখা হয়েছে তা ৭দিনে মধ্যে সরিয়ে নিয়ে মাঠ খালি করতে হবে মর্মে প্রাথমিক নির্দেশনা জারী করেন ৷ অন্যতায় সাত দিন পর সকল বালু পাথর জব্দ করে নিলাম দেওয়া হবে ৷

অপরদিক সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা বিজিবি তার পাশাপাশি পুলিশকে আজ হতে রাংপানি নদীতে কোন প্রকার নৌকা চলাচল করতে না পারে সে জন্য কঠোর নির্দেশনা জারী করেন ৷ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন এবং নৌকা জব্দের নির্দেশ দেন ৷

অভিযান চলাকালে নির্বাহী ম্যজিষ্ট্যটের সাথে অভিযানে অংশনেন শ্রীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়কে সুবেদার মকবুল হোসেন, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল হাফিজ ৷

এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউপি’র চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের চার নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুনিল চন্দ্র দেবনাথ, ইউপি সদস্য নজির আহমদ, আব্দুস সালাম, আব্দুল হালিম প্রমুখ ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version