/////

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে রাঙ্গামাটিতে সাংবাদিক ইস্যুকরণ বিষয়ক সভা

5 mins read

রাঙ্গামাটি প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ আয়োজন উপলক্ষ্যে সাংবাদিকদের ইস্যুকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা মুহাম্মদ ইমরানুল হক ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী, সহকারী কমিশনার মৈত্রী রায়, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, রিপোর্টার্স ইউনিটি সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারন সম্পাদক এম কামাল উদ্দিন প্রমুখ।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের নির্বাচন কমিশন কর্তৃক প্রেরিত নিয়ম অনুযায়ী সাংবাদিক পরিচয় পত্র গ্রহন করে সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version