/////

সন্ধ্যার পর সিলেটে ঝড়-বৃষ্টি হতে পারে

9 mins read

সারা দেশেই কম-বেশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সিলেট সহ বেশির ভাগ স্থানে সন্ধ্যার পর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আজ (শনিবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আজ সিলেটে সারাদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। তবে রাতে ঝড়-বৃষ্টি হতে পারে।

শুক্রবার দেশের অনেক স্থানে ঝড়-বৃষ্টি হয়েছে। তাই তাপপ্রবাহের আওতা অনেকটা কমে গেছে। স্বস্তি ফিরেছে জনজীবনে। আজ তাপমাত্রা আরও কমে বিভিন্ন স্থানে থেকে তাপপ্রবাহ দূর হতে পারে।

আবহাওয়া দপ্তরের তথ্য মতে, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগ ছাড়া অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হয়েছে। এ সময়ে তেঁতুলিয়ায় সবচেয়ে বেশি ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যার আগে ঢাকায়ও কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদরা গণমাধ্যমকে বলেন, আজ সারাদেশেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস আছে। তবে দিনের বেলায় তা হওয়ার সম্ভাবনা কম। এখন যে ওয়েদার প্যাটার্ন, সে অনুযায়ী তাপমাত্রা না কমা পর্যন্ত সেটা (ঝড়-বৃষ্টি) হবে না। কিছু কিছু জায়গায় সন্ধ্যার আগে আগেও দমকা থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version