///

সাজেকে যান চলাচল স্বাভাবিক

4 mins read

রাঙামাটির সাজেক যাওয়ার পথে নন্দারাম নামক স্থানে পাহাড় ধসের ঘটনায় সাড়ে ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সেনাবাহিনীর সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আকতার। 

বুধবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে সেনাবাহিনী চেষ্টায় সাজেকের নন্দারাম এলাকার সড়কের মাটি অপসারণের পর ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ভারি বৃষ্টির কারণে হঠাৎ পাহাড়ধসে খাগড়াছড়ির সাজেকে যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর সদস্যরা মাটি অপসারণের কাজ শুরু করে।

টানা চার দিনের ছুটির কারণে সাজেকে বাড়তি পর্যটকের চাপ রয়েছে। বর্তমানে সেখানে দুই হাজার পর্যটক অবস্থান করছেন। আরও তিন হাজার পর্যটক প্রবেশ করছে বলে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version