/

সাফ চ্যাম্পিয়নদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের

5 mins read

সাফজয়ী নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)শনিবার (নভেম্বর) বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

সভা শেষে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা খুব শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এটি প্রদান করবো।’

শুধু ফুটবলার নয়, দলের সঙ্গে থাকা সবাই এই পুরস্কারের আওতায় থাকবেন বলে জানান বাবু। তিনি আরও বলেন, ‘যারা এই দলের সঙ্গে ছিল, প্রতিটি সদস্য বাফুফের এই পুরস্কার পাবে।’

এর আগে সাফের শিরোপা নিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল দেশে ফেরার পর বাফুফে ভবনে দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এক কোটি টাকার পুরস্কারের চেক তুলে দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version