

জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বৃহত্তর জৈন্তা সতের পরগনা শালিশ সমন্নয় কমিটির সাবেক সভাপতি মরহুম সিরাজ উদ্দিন আহমেদ সাহেবের স্মরণে জৈন্তাপুর ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ অক্টোবর) রাত ৯টায় ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আমিরুল আলম, আব্দুল মাতিন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক বদর উদ্দিন আহমেদ পারভেজ, উপদেষ্টা লুৎফুর রহমান, প্রবীন সদস্য কালা মিয়া কার্যকারী কমিটির সহ-সভাপতি মুসকত আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম হেলেন, অর্থ সম্পাদক মাসুক আহমদ, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য ইলিয়াস জাবেদ আফাং, বিলাল আহমদ, এছাড়া উপস্থিত ছিলোন সাবেক কামাল হোসেন, মাওলানা তাহির উদ্দিন, মাওলানা তৈয়বুর রহমান সহ সকল ব্যবসায়ী বৃন্দরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম সিরাজ উদ্দিন আহমেদের রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয় ৷ এসময় সমিতির অসুস্ত সদস্য আব্দুল মান্নান মনাই, আব্দুল জলিল ও সাইদুর রহমানের আশু রোগমুক্তি কামনা করা হয়।


