///

সাবেক এমপি সেলিম’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

9 mins read

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের রুহের মাগফেরাত কামনায় গোয়াইনঘাট উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বার) বাদ আসর রাধানগর বাজার জামে মসজিদে ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে মরহুম দিলদার হোসেন সেলিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ তাঁতি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান।

দিলদার হোসেন সেলিমের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও

সম্প্রতি পুলিশি হামলায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন রাধানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফখরুল ইসলাম আকবরী।

উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম এ মতিন, বিএনপি নেতা লোকমান উদ্দিন, আমজাদ বক্স, নাজিম উদ্দিন, ডা.নূর মোহাম্মদ, সাইদুর রহমান, হোসন আহমদ, শামসুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া সাত্তার, উপজেলা জাসাসের আহ্বায়ক কামরুজ্জামান মুকুল, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা ওলামাদলের সভাপতি এম এম কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিনসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুম দিলদার হোসেন সেলিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া শেষে নেতাকর্মীরা মরহুম দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করনে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version