
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের খলা গ্রামে সিএমইএস জৈন্তাপুর ইউনিটের উদ্যোগে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে এলাকার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে সাধারণ রোগ, জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন প্রাথমিক সমস্যার চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি খুসপাচড়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগ সম্পর্কে রোগীদের সচেতনতা মূলক পরামর্শ প্রদান করা হয়। এ সময় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
ক্যাম্পে অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করেন। এ বিষয়ে সিএমইএস জৈন্তাপুর ইউনিটের দায়িত্বশীলরা জানান, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং এই মহতী উদ্যোগের জন্য সিএমইএস জৈন্তাপুর ইউনিটের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।


