//

সিকিমে ভূমিকম্প, কাঁপলো আসামও

6 mins read

ভূমিকম্পে কেঁপে উঠলো সিকিম। রিখটার স্কেলে ভূমিকম্পের পরিমাপ ছিল চার দশমিক তিন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ১২০ কিলোমিটার দূরের শহর ইউকোসাম। এই শহরের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। সোমবার ভোর চারটে ১৫ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়। প্রায় পুরো সিকিমই কেঁপে ওঠে।

সিকিমের ইউকোসাম শহরটি পর্যটকদের কাছে প্রিয় শহর। অনেকেই এখানে বেড়াতে যান। এটা সিকিমের ঐতিহাসিক শহর। ১৬৪২ সালে সিকিমের রাজাদের রাজধানী ছিল এই শহর। তবে যেহেতু ভূমিকম্প খুব তীব্র ছিল না, তাই ক্ষয়ক্ষতি বেশি হয়নি বলে অনুমান করা হচ্ছে।

রোববার আসামেও ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর পরিমাপ ছিল চার। উত্তরপূর্বের দুইটি রাজ্যে পরপর দুই দিন ভূমিকম্প হওয়ায় প্রশাসন সতর্ক।

কয়েকদিন আগেই বিধ্বংসী ভূমিকম্প হয়েছে তুরস্ক ও সিরিয়ায়। বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে উদ্ধারকাজ এখনো চলছে। ৫০ হাজার মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করছে জাতিসংঘ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version