/////

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৭ জন নির্মাণ শ্রমিক

5 mins read

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৭ জন নির্মাণ শ্রমিক। রবিবার সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ৭ জন।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. রিয়াজুল কবির। তিনি বলেন, এখনও নিহতদের পূর্ণ পরিচয় জানা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তে কাজ করছে।

দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version