///////

সিলেটের মালিকানা সিলেটবাসীর হাতেই থাকবে : মাহমুদুল হাসান

9 mins read

নিজস্ব প্রতিবেদক:সিলেটের মানুষকে সঙ্গে নিয়েই সিলেটের ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট-১ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। তিনি বলেন, সিলেট কোনো গোষ্ঠী বা সুবিধাভোগীদের সম্পত্তি নয়—এর প্রকৃত মালিক সিলেটবাসী, আর সেই মালিকানা রক্ষায় তিনি রাজপথে নেমেছেন।

আজ ৩ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে নগরীর মধুবন, হাসান মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শপিংমল ও বাণিজ্যিক এলাকায় দিনভর গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় ব্যবসায়ী, কর্মজীবী মানুষ, তরুণ ও সাধারণ ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের মতামত শোনেন।

গণসংযোগকালে মাহমুদুল হাসান বলেন,“সিলেটকে নিয়ে দীর্ঘদিন বৈষম্য করা হয়েছে। এখানকার মানুষের ন্যায্য অধিকার বারবার উপেক্ষিত হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই—সিলেটের মালিকানা সিলেটবাসীর হাতেই থাকবে। এই শহরের উন্নয়ন, নিরাপত্তা ও সম্মান রক্ষায় আমরা আপসহীন থাকব।”

তিনি আরও বলেন, হাতপাখা প্রতীক কোনো ক্ষমতার প্রতীক নয়, এটি সাধারণ মানুষের অধিকার ও ন্যায়ের প্রতীক। মানুষ যে ভালোবাসা ও সমর্থন দেখাচ্ছে, তা তাকে আরও দায়িত্বশীল করে তুলছে। গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। তারা বাজার ও শপিংমলে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতে নগরীর প্রতিটি বাজার, মহল্লা ও জনসমাগমস্থলে ধারাবাহিকভাবে গণসংযোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে সিলেটবাসীর ঘরে ঘরে হাতপাখার বার্তা পৌঁছে দেওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version