///

সিলেটের সুনামগঞ্জের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

5 mins read

সড়কে রাখা তিনটি বাস থানায় নিয়ে যাওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে চলা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বাস চালক-শ্রমিকরা।

শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন এবং পুলিশ সুপার  (২৫ নভেম্বর) মোহাম্মদ এহসান শাহ্ সাথে পরিবহন শ্রমিক সংগঠনের সভা শেষে ধর্মঘট প্রত্যাহার করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

সুনামগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাথে কথা হয়েছে এবং এটির একটি সুন্দর সমাধান হয়েছে বিধায় আমরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করা হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মদক জানান, জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় সুনামগঞ্জ এর সাথে পরিবহন শ্রমিক সংগঠনের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সে প্রেক্ষিতে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ তাদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেন। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version