/////////

সিলেটের ৪৮ বিজিবির অভিযানে ১ কোটি ৯০ লক্ষ টাকার চোরাই পণ্য আটক

7 mins read

বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর পৃথক পৃথক অভিযানে ১ কোটি ৯০ লক্ষ টাকার চোরাই পণ্য আটক করা হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।

বিজিবি’র সূত্রে জানা যায়, ৩০ নভেম্বর গত শনিবার ও ১ ডিসেম্বর রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবি’র বাংলাবাজার, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ, সোনালীচেলা এবং পাথর কোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় Clop-G Cream, Nimesulide Tablet, Cenik-Z Tablet, কাশ্মীরি হিজাব, থ্রী পিস, চিনি, লবন, গরুর মাংস, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ এবং অবৈধ ভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লক্ষ ১১ হাজার ৩০০ টাকা।

৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সমূহের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version