/////

সিলেটে নির্বাচনী প্রচারণায় বিএনপির যুগ্ম মহাসচিব হুমাযুন কবির উন্নয়নের প্রতীক ধানের শীষে খন্দকার মুক্তাদিরকে ভোট দিন

7 mins read

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপি যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির।

তিনি বলেছেন, ধানের শীষ শুধু বিএনপির প্রতীক নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধার এবং টেকসই উন্নয়নের প্রতীক। গত দেড় দশকের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং সিলেটে সুষম উন্নয়ন নিশ্চিত করতে খন্দকার আব্দুল মুক্তাদিরের বিকল্প নেই।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিমানবন্দর থানা বিএনপি উদ্যোগে সিলেট ১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে আম্বরখানা, চন্দনটুলা ও দরগাহ গেইটসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শেষে এক পথসভা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু’র সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা’র পরিচালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান। এসময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি নাসিম চৌধুরী, স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ তুহেল সহ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version