///

সিলেটে বিএনপির গণসমাবেশ জনসমুদ্রে পরিনত হবে : আব্দুল হাকিম চৌধুরী

11 mins read

গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী বলেছেন সিলেটে বিএনপির গণসমাবেশ জনসমুদ্রে পরিনত হব।

তারই লক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠন তৃণমূল কাজ করে যাচ্ছে। বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশের বিষয়টি সরকার আচ করতে সমাবেশ ভন্ডুল করতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধের পায়তারা করছে। সিলেটের বিএনপি ও অঙ্গ সংগঠন এবং দলীয় সমর্থক সহ সাধারণ মানুষ সরকারের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ১৯ নভেম্বর বিএনপির সমাবেশকে জনসমুদ্রে রুপান্তর করবে ইনশাআল্লাহ।

তিনি বুধবার (৯ নভেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে আগামী ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণ পরবর্তী পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহসভাপতি বশির আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিন, উপজেলা বিএনপির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ফরিদ আহমদ, সদস্য হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কামাল আহমদ, নন্দীরগাওঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক বিলাল উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য বিএনপি নেতা মতিউর রহমান, নন্দীরগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি ইলিয়াস মিয়া, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বদর,সহ সম্পাদক সোহেল আহমদ, বিএনপি নেতা হাজী মাসুক আহমদ, ময়বুর রহমান, মন্তাজ আলী, কামাল উদ্দিন, আব্দুল হামিদ, আনিসুর রহমান আনিছ, আব্দুল মতিন লেবু, আকদ্দস আলী, রাসেল আহমদ, জয়নাল আবেদীন, সালুিক আহমদ সাদী, নন্দীরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন, প্রচার সম্পাদক তোফায়েল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version