///

সিলেট গ্যাস ফিল্ডস এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

13 mins read

সিলেট গ্যাস ফিল্ডস লি:’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) বিকেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেট গ্যাস ফিল্ডস এর ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে এবং নিধু ভুষণ দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডর পরিচালনা পর্ষদ চেয়ারম্যান অতিরিক্ত সচিব এস এম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-ত্তত্ব বিভাগের প্রধান ও কোম্পানীর পরিচালক ড. আনোয়ার হোসেন ভূইয়া, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোলাম মোস্তফা, সৈয়দ এপতার হোসেন পিয়ার, পান্না লাল ধর, আনোয়ার হোসেন ভূইয়া, মো. ফারুক হোসেন, প্রদীপ কুমার বিশ্বাস, মো. কামরুল ইসলাম সরদার, মো. আব্দুল জলিল প্রামানিক, একেএম আলমগীর আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট গ্যাস ফিল্ডস’র পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এস এম জাকির হোসেন বলেন, খেলাধুলা ও সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। দেশের একজন সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রয়োজন। খেলাধুলা মানুষের দেহ ও মনকে সতেজ রাখে।

তিনি বলেন, প্রতি বছর সিলেট গ্যাস ফিল্ডস তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তাদের সন্তানদের শারীরীক ও মানুষিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। ধারাবাহিকতা রাখেত তিনি কোম্পানীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন স্বরূপ কান্তি দেওয়ানজী, তারেক আহমদ, মো. হারুন, সহিদুল ইসলাম, মো. আব্দুস সোবহান, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ফারুক আহমদ, আনোয়ার হোসেন। এছাড়াও কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও (সিবিএ) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোম্পানীর প্রধান কার্যালয় চিকনাগুল, হরিপুর, কৈলাশটিল, রশিদপুর ও বিয়ানীবাজার ফিল্ডস’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও তাদের সন্তানগণ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট-এ অংশ গ্রহন করেন।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version