//

সিলেট-জকিগঞ্জ রোডে বিআরটিসি নিয়ে বাস মালিক সমিতি ও যাত্রী কল্যাণ পরিষদ মূখোমূখি

9 mins read

সিলেট জকিগঞ্জ সড়কে সরকারি বিআরটিসি বাস চলাচলের পক্ষ বিপক্ষ নিয়ে জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ ও বাস মালিক সমিতির বৃহস্পতিবারের কর্মসুচী নিয়ে মূখোমূখি অবস্থান।

জকিগঞ্জের সর্বস্থরের মানুষ ফুঁসে উঠছে। জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ বৃহস্পতিবার মানবন্ধনসহ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। জকিগঞ্জের প্রতিটি বাজারে যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের স্থানীয় কমিটি জনসাধারণকে নিয়ে অবস্থান নিবে বলে ঘোষনা করেছে।

জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে গত ৫ জানুয়ারী জেলা শহর থেকে দেশের সবচেয়ে দুরবর্তী উপজেলা জকিগঞ্জে মাত্র ৪টি বাস দিয়ে একটি সড়কে সরকার বিআরটিসি বাস চালু করে। স্বতস্ফুর্ত ভাবে জকিগঞ্জবাসী সরকারকে অভিনন্দন জানিয়ে বাকী দুইটি সড়কে পর্যাপ্ত বাস সার্ভিসের দাবী করে আসছে। বিআরটিসি বাস চালুর বিষয়টি বাস মালিক সমিতি কোন ভাবে মেনে নিতে পারছে না।

গত মাসে একবার ধর্মঘটের ডাক দিলে পরে প্রত্যাহার করে নেয়। সর্বশেষ জকিগঞ্জের সর্বদলীয় সংগঠন যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ গত ২ মার্চ জেলা প্রশাসক বরাবরে জকিগঞ্জের সবকটি সড়কে বিআরটিসি বাস চালুসহ অপর দুইটি সড়কেও বিআরটিসি বাস সার্ভিস চালুর জন্য লিখিত ভাবে আবেদন করেন।

সিলেট-রতনগঞ্জ সড়ক ও সিলেট-শেওলা-জকিগঞ্জ সড়কে অবিলম্বে বিআরটিসি বাস চালু ও ভাড়া আরোও সহনীয় করার দাবী জানান তারা।

একচেটিয়া ব্যবসার গুমড় ভেঙ্গে যাওয়ার ভয়ে মালিক সমিতি সেবার প্রতিযোগিতায় যেতে নারাজ। তাই তারা আগামী বৃহস্পতিবার বিআরটিসি বাস বন্ধের দাবীতে কর্মবিরতির নামে তিন দিক ভারত বেশিষ্ট জকিগঞ্জ উপজেলাবাসীকে জিম্মি করার কুটকৌশল হিসাবে ধর্মঘটের ঘোষনা করেছে বলে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version