/////

সিলেট জেলা ডিবি পুলিশের অভিযানে ৯২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

5 mins read

সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় গত ১৩ মে রবিবার ভোরে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই ইয়াকুব হোসের এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল কোম্পানীগঞ্জ থানাধীন ৫নং উত্তর রণিখাই ইউপির বতুমারা নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানার নোয়াগাঁও বতুমারা গ্রামের মো. আবুল বারী প্রকাশ আব্দুল বারীর ছেলে মো. আইন উদ্দিন (২৯), কে আটক করে। এসময় তার ঘর তল্লাশী করে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version