

সিলেট জেলা পরিষদের নির্বাচনে ৩নং ওয়ার্ডে (ফেঞ্চুগঞ্জ) সদস্য পদে নাহিদ হাসান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।। তার প্রাপ্ত ৩৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।
উপজেলার কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তারেক মাহমুদ খান জানান- নাহিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুর রহমান রুমান (তালা মার্কা) পেয়েছেন ২৮টি ও আবুল আওয়াল কয়েস (হাতি মার্কা) পেয়েছেন ২৪টি ভোট।
এর আগে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তারেক মাহমুদ খান জানান, সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণ অনুষ্ঠানের ইভিএম পদ্ধতি ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিদ্বন্দ্বিতাকারী ও ভোটাররা।


