///

সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা : শ্যামল বণিক

12 mins read

সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ইন্সপেক্টর শ্যামল বণিক।

বুধবার (২৫ জানুয়ারি) সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত আদেশে ইন্সপেক্টর শ্যামল বণিককে সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

শ্যামল বণিক সিলেটের প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সিলেট জেলা পুলিশের সমন্বয়কের ভুমিকা পালন করবেন।

শ্যামল বণিক এর আগে মৌলভীবাজার জেলার রাজনগর থানা, সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানা, ওসমানীনগর থানা সহ বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।

শ্যামল বণিক একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে সিলেট বিভাগ জুড়ে ব্যাপক পরিচিত রয়েছে। তিনি পুলিশই জনতা জনতাই পুলিশ এই প্রতিপদ্যকে সামনে রেখে বিগত দিনে দায়িত্বপ্রাপ্ত থানা গুলোতে কাজ করেছেন। জনগণের সাথে বন্ধু সুলভ আচরণ ও নিরাপত্তা নিশ্চিত করতে অনেক সময় তাকে জীবনের ঝুঁকি নিয়ে নিরলস ভাবে কাজ করতে দেখা গেছে।

পুলিশ কর্মকর্তা হিসেবে তার সহযোগিতামূলক কর্মকাণ্ডের কারণে জনগণ পুলিশকে পরমবন্ধু হিসেবে মূল্যায়ন করে। বিশেষ করে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতি, স্মরণ কালের ভয়াবহ বন্যাসহ আপদকালীন সময়ে অসহায় মানুষের সহায়তা ও সুরক্ষার জন্য মাস্ক বিতরন সহ মাইকিং করে গনসচেতনতা সৃষ্টিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জৈন্তাপুর লালশাপলা বিলে পর্যটকদের ছায়া সৃষ্টির জন্য জৈন্তিয়া ফটোগ্রাফি সোসাইটির (জেপিএস) এর সমন্বয়ে ১০১টি বৃক্ষ রোপন কর্মসূচীর প্রধান পৃষ্টপোষক ছিলেন৷

শ্যামল বণিক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বিভিন্ন থানায় দায়িত্ব পালন কালে থানায় সেবা প্রত্যাশীদের বিভিন্ন সেবা পেতে আধুনিক আঙ্গিকে হেল্প ডেক্স চালু করতে দেখা যায়। থানার আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের চারা রোপন করে সাজিয়ে ছিলেন বাগান। অসহায়-মানুষের পাশে বিভন্ন ভাবে দাঁড়িয়ে সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version