/////

সিলেট তামাবিল মহাসড়কের উমনপুরে বাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

7 mins read
সিলেট তামাবিল জাফলং মহাসড়কের উমনপুর এলাকায় জাফলং গামী গেইটলক সার্ভিস বাসের চাপায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় রুমেল আহমদ তার এক সহপাঠী কে নিয়ে মোটর সাইকেল (কুমিল্লা-ল-১৪-০২৯৬) যোগ বাড়ি ফেরার পথে চিকনাগুল উমনপুর টার্নিং পয়েন্ট এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী গেইটলক সার্ভিস বাস তাদেরকে চাপা দিলে দূর্ঘটনার স্বীকার হয় মোট্টর সাইকেল আরোহীরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে যাওয়ার পথে রুমেল আহমদ মারা যায়। নিহত যুবকের নাম রুমেল আহমেদ (২৩) সে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হোসেন আহমদ এর ছেলে। আহত অপর আরেকজনের পরিচয় জানা যায়নি। এঘটনায় স্থানীয় জনতা রাস্তা অবরোধ করলে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে রাস্তা ছেড়ে দেওয়া হয়। তবে স্থানীয়রা সাধারণ বাস ও গেইটলক সার্ভিসের বাস চলাচল বন্ধ করে রাখেন।
তামাবিল হাইওয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঘাতক বাসটি আটক করে পুলিশের জিম্মায় নেয়া হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version