
সিলেট-তামাবিল মহাসড়কে দূর্ঘটনায় আহত রাকিব চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৷
স্থানীয় এলাকাবাসী সূত্রে যানাযায়,শনিবার (২২ এপ্রিল) ভোর ৬ টায় সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বিরাইমারা এলাকায় বাইক দূর্ঘটনাটি ঘটে ৷ দূর্ঘটনায় গুরুত্বর আহত হয় উপজেলার জৈন্তাপুর ইউনিয়নোর গুচ্ছগ্রামের মৃত ফাজিল মিয়ার ছেলে রকিব (১৮) ৷ স্থানীয় জনতা রাকিবকে উদ্ধার করো জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ৷ এদিকে চিকিৎসাধীন অবস্থায় ২২ এপ্রিল শনিবার সন্ধ্যা ৬ টায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন৷
বিষয়টি নিশ্চিত করেন নিহত রকিবের নিকট আত্মীয়৷


