
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর পাখিটেকি নামক স্থানে পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মটর বাইক আরোহী ১যুবকের মৃত্যু।
এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ২৫শে জুন বুধবার বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটের সময় সিলেটগামী পাথর বোঝাই ট্রাকের সাথে একই দিকে যাওয়া মটর সাইকেল ঢাকা মেট্রো-ল-৫৪-২৭৫৮ কে সিলেট-তামাবিল মহাসড়কের পাখিটিকে এলাকায় চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে মটর সাইকেল আরোহীর নিহত হন। নিহত ব্যাক্তি হলেন বরিশাল জেলার মুলদী থানার চর খলিফা গ্রামের তফাজ্জুল হক ব্যাপারীর ছেলে নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি এসিআই কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনায় সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন। ট্রাকটিকে আটক করেছে পুলিশ।


