//////

সিলেট তামাবিল মহাসড়কে বাস সিএনজি সংঘর্ষে নিহত -১ আহত -২

7 mins read

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেট তামাবিল মহাসড়কে হরিপুর উমনপুর নামক স্থানে বাস সিএনজি সংঘর্ষে নিহত-১ আহত -২।

এলাকাবাসী সূত্রে জানাযায, ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সিলেট তামাবিল মহাসড়কে হরিপুর উমনপুর নামক স্থানে সন্ধ্যা সোয়া ৭ ঘটিকার সময় জাফলংগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-২০৯৯) এর সাথে সিলেটগামী সিএনজি চালিত অটোরিকশা (সিলেট-থ-১২-৮৮৭৩) এর মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার ১ মহিলা যাত্রী নিহত হন, সিএনজি চালক সহ ২জন আহত হন।

নিহত মহিলা যাত্রী কানাইঘাট উপজেলার বড়বন্দ গ্রামের দুলাল আহমদের স্ত্রী জুমারা বেগম। দূর্ঘটনায় আহতরা হলেন দুলাল আহমদের ছেলে মেহেরাব, সিএনজি চালক নুরুল ইসলাম। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

দূর্ঘটনার পর পর স্থানীয়রা আহতদেন উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান, জানান খবর পেয়ে তাৎক্ষণিক হাঁইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে ঘাতক বাসটিকে রেকার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। বর্তমান মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version