/////

সিলেট তামাবিল মহাসড়কে মটরসাইকেল দূর্ঘটনায় নিহত দুই, আহত এক

8 mins read
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে মটরসাইকেল দূর্ঘটনার ঘটনাস্থলে দুইজন আরোহী নিহত হয়েছেন এবং একজন আরোহী গুরুতর আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ২টায় তিনজন আরোহী একটি মটর সাইকেল (সিলেট-মেট্রো-ল -১১-১৪০২) যোগে জৈন্তাপুর সদরে আসার পথে সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে পৌছালে মালবাহী ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। এ সময় মাঝারী বৃষ্টিপাত হচ্ছিলো। স্থানীয়রা জানান ট্রাকের সাথে সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওড় গ্রামের মৃত আলি আহমদ এর ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলি ছেলে মো তোফায়েল (২৬)। আহত হলেন উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমেদ এর ছেলে সাব্বির আহমেদ (৩২)। আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দূর্ঘটনার পর ঘটনাস্থলে তামাবিল হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় মৃতদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান নিহতের বিষয নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। তিনি ঘাতক ট্রাক আটকের জন্য অনুসন্ধান চলছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version