/////

সিলেট ব্যাটালিয়ন অভিযানে ১কোটি ২১লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক

5 mins read
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে ১কোটি ২১লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক ।
বিজিবি সূত্র জানায়, বিজিবি সূত্র ২৩ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় পান্থুমাই, সোনারহাট, প্রতাপপুর, লবিয়া, শ্রীপুর, বিছনাকান্দি, নোয়াকোট, তামাবিল বিওপি কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় গরু, মহিষ, চিনি, কিসমিস, চকলেট, পন্ডস ফেসওয়াস, আইবল ক্যান্ডি এবং বিড়ি আটক করে। আটককৃত পণ্যের সিজার মূল্য ১ কোটি ২১ লক্ষ ৭৯ হাজার ১শত ৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালান পন্য জব্দ করা হয়। আটককৃত চোরাচালান পণ্যের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version