/////

সিলেট ব্যাটালিয়ন অভিযানে ৪ কোটি ৮০ লক্ষ টাকার চোরাচালান পন্য আটক

6 mins read

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেট ব্যাটালিয়ন অভিযানে ৪ কোটি ৮০ লক্ষ টাকার চোরাচালান পন্য আটক।

বিজিবি সূত্রে জানাযায়, ১৮ ফেব্রুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, প্রতাপপুর, কালাসাদেক, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি পান্থুমাই, সোনারহাট বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় স্কীন সাইন ক্রিম, কফি, চিনি, কমলা, ডাবর গোলাবেরি ক্রিম, ফুচকা, গরু-২০ টি পেপার ন্যাকপিন, বেটনোভেট এন ক্রিম, ভ্যাসলিন লোশন, পটাশ ফার্টিলাইজার, শাড়ী, শুটকি, ডাবর রেড টুথপেস্ট, হাজমোলা, অডোনিল, ডাবর আমলা হেয়ার অয়েল, চকলেট, জিরা এবং মদ আটক করে। আটককৃত পন্যের বাজর মুল্য প্রায় ৪ কোটি ৮০ লক্ষ ৬৭ হাজার ১শত টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসাবে সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালান পন্য আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version