//////

সিলেট ব্যাটালিয়ন এর অভিযানে ২ কোটি ৮১ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক

5 mins read
সিলেট ব্যাটালিয়ন এর অভিযানে ২ কোটি ৮১ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : ৪৮ বিজিবি অভিযানে ২ কোটি ৮১ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক।
বিজিবি সূত্র জানায়, ১৮ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, মহিষ, মেলনোর স্কিন ক্রিম, আইবল ক্যান্ডি, অলিভ ওয়েল, মদ, ফেন্সিডিল আটক করা হয়।
অপরদিকে বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, কুইচা এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করা হয়। আটককৃত পণ্যের বাজার মূল্য ২ কোটি ৮১ লক্ষ ২৩ হাজার ৩ তিন শত টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান অব্যাহৃত রয়েছে। সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালান পণ্য আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version