

ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউকেএইড এর অর্থায়নে এং সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায়৷ এফআইভিডিবি এর বাস্তবায়নে ২০১৬ সাল থেকে সূচনা প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করেছে। সূচনা প্রকল্প অপুষ্টি প্রতিরোধ, জীবন মান উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে।
সোমবার (২৮ নভেম্বর) দরবস্ত ইউনিয়নে অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভায় দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাহারুল আলম বাহার সভাপতিত্বে জিসিডিও আবুল কালাম আজাদের পরিচালনায় স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদার ৷ সূচনা প্রকল্প কার্যক্রম অর্জন উপস্থাপন করেন।
সূচনা উপকারভোগীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করেন কিশোরী দলের প্রতিনিধি তানহা বেগম, ভিএমএফ প্রতিনিধি শান্তা রাণী, ভ্যাকসিনেটর প্রতিনিধি স্বপ্না বেগম। মৎস্য, কৃষি, প্রাণি ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা। এছাড়াও বক্তব্য রাখেন ইউপি সদস্য বশির উদ্দীন, আব্দুর রকিব, জালাল উদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যাক্তি, ইউপি সদস্যবৃন্দ, সূচনা প্রকল্পের ইউনিয়ন কো-অর্ডিনেটর শামীম আহমদ, ম্যাকমো দিপংকর দে, নিউট্রিশন অফিসার মাসুদ পারভেজ, ফিন্যান্স এডমিন অফিসার মোঃ সুমন আহমদ চৌধুরী।
সমাপনী বক্তব্যে চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, সূচনা প্রকল্পের সেন্ট্রাল ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন সূচনা প্রকল্প যে সকল কাজ বাস্তবায়ন করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সূচনা প্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। সূচনা প্রকল্পের কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে আমি এবং আমার পরিষদ ধন্য মনে করছি।


