//////

সেনা চেকপোস্টে ভারতীয় অবৈধ সিগারেট জব্দ, ২জন আটক

6 mins read
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড সেনাবাহিনীর চেকপোস্টে পরিচালনা করে চোরাচালান পণ্য আটক।
মঙ্গলবার (১৩ই জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার হরিপুরস্থ সিলেট গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের সেনা ক্যাম্পের সদস্যরা সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্টে পরিচালনা করে সিলেট-ছ ২৩০৮ নম্বরের লেগুনা গাড়ি তল্লাসী করে ORIS ৫০০ প্যাকেট, ও PATRON ৯৯০ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়। বিদেশি সিগারেট পাচারকালে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তিরা হলেন জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হাউদপাড়া গ্রামের লুৎফুর রহমানের ছেলে জুবায়ের হোসেন, অপরজন হলেন একই ইউনিয়নের উপরশ্যামপুর গ্রামের তুতা মিয়ার ছেলে আলিম উদ্দিন।
সেনাক্যাম্পে সূত্রে জানায় আটক হওয়া আসামি ও জব্দকৃত পন্য দুপুর ২টায় জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে । আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর টহল ও তল্লাশি নিয়মিত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version