//

সৌদিতে জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কেএসএ’র ঈদ পুনর্মিলনী

14 mins read

সম্প্রিতির বন্ধনে আবদ্ধ, জৈন্তাপুর প্রবাসী গ্রুপ এই শ্লোগানকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা যাদের পৈতৃক ভিটা জৈন্তাপুর উপজেলার মাটিতে তাদের সনম্বয়ে গঠিত আর্তমানবতার সেবায় সর্বদা জৈন্তার হতদরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসা জৈন্তাপুর প্রবাসী গ্রুপ সৌদি আরব শাখার উদ্যোগে পালিত হলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান।

সৌদি সময় ২২ শে এপ্রিল শনিবার রাত ৮ ঘটিকায় দাম্মামের আলজুবাইলে অবস্থিত হোটেল আল মদীনায় অনুষ্ঠিত হয় এই পুনর্মিলনী অনুষ্ঠান।

জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কেএসএ শাখার সভাপতি আবদু্ল্লা খাঁনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফয়জুল করিম ফজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের মুখ্য সঞ্চালক, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো কামাল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমদ আয়েজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন প্রবাসীরা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার মুখ্য ভুমিকা পালনকারী।দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও দারিদ্র্যতা বিমোচনে রাষ্ট্রের সকল কার্যক্রমে গতিশীলতা আনায়নে অর্থনীতিকে শক্তিশালীকরণে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন বিশ্বের সকল দেশ বিশেষ করে ইউরোপ আমেরিকার বসবাসকারী প্রবাসীদের তুলনায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের আয় তুলনামুলক কষ্টার্জিত।

তিনি বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রানী হলো পিঁপড়া যারা নিজেদের তুলনায় ২৫ থেকে ৩০ গুন ওজন বহন করতে সক্ষম। তেমনি মধ্যপ্রাচ্যের অবস্থানরত প্রবাসীরা স্বল্প আয়ের মধ্যে থেকেও আর্তমানবতার কল্যানে আবার অর্থ সহায়তা করে যাচ্ছেন, তারাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিশ্রমী প্রানী পিঁপড়ের মতই ত্যাগি।তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে জৈন্তাপুরবাসীর পাশে থাকার ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন শাখার প্রধান উপদেষ্টা তোফায়েল আহমদ,সিনিয়র উপদেষ্টা মাসুক আহমদ,তত্ত্বাবধায়ক উপদেষ্টা নিয়াজ মুর্শেদ,উপদেষ্টা অলিউর রহমান সহ গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ এছাড়াও সৌদিতে অবস্থানরত বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসীরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

পরে প্রধান অতিথির হাতে প্রবাসী গ্রুপের পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট তুলে দেয়া হয়। পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে চেয়ারম্যান কামাল আহমদ স্বস্ত্রীক সৌদিআরবে অবস্থান করছেন।আগামি ২৯ এপ্রিল তার দেশে ফিরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version