//

স্মার্ট বাংলাদেশ, স্মার্ট জাতি গঠনে সরকার কাজ করছে …… প্রবাসীকল্যাণ মন্ত্রী

22 mins read

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করার প্রধান হাতিয়ার হবে ডিজিটাল সংযোগ। তিনি বলেন, ‘স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্যে ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে।’

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই। মন্ত্রী বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে লাভজনক ভাবে মাংস উৎপাদনকে লক্ষ রেখে গরু মোটাতাজাকরণ প্যাকেজ প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। এর ফলে নির্দিষ্ট বৈশিষ্ট্যপূর্ণ গরু নির্বাচন, কৃমিমুক্তকরণ, পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে মাত্র ৪থেকে ৬মাসের মধ্যে অধিক মাংস বিশিষ্ট গরু বাজারজাত করে খামারিরা অধিক লাভবান হচ্ছেন। ক্ষুদ্র খামারি পর্যায়ে বাণিজ্যিক লেয়ার ও ব্রয়লার পালন মডেল অনুযায়ী মুরগি পালন করে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণসহ অর্থনৈতিক লাভবান হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে সাধারণত উন্মুক্ত অবস্থায় ছাগল পালন করা হয়ে থাকে এবং ছাগলের জন্য বিশেষ কোনো ঘর তৈরি করা হয় না। এর ফলে ছাগল প্রায়শই নিউমোনিয়া ও বিভিন্ন প্যারাসাইটিক রোগে আক্রান্ত হয়, ফলে উৎপাদন মারাত্মক হারে ব্যাহত হয়। এসব সমস্যা রোধে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বাসস্থান ও সম্পূর্ণ আবদ্ধাবস্থায় স্টলফিডিং প্রযুক্তির সম্প্রসারণে অধিদফতর কাজ করে যাচ্ছে। স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপি আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শুক্রবার (৩ মার্চ) সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খানের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে ৫০জন খামারী গরু, ছাগল, বেড়া,, হাঁস, মুরগি, কবুতর সহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। খামারীদের উদ্বুদ্ধ করা ও বেকার যুবকদের খামার তৈরির জন্য উৎসাহিত করার লক্ষ্যে প্রাণিসসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।

গোয়াইনঘাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে খামারীদের চারটি বিভাগে ভাগ করে পুরস্কৃত করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজর অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কে এম নজরুল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেযারম্যান বীরমুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, জেলা পরিষদের সদস্য সুবাস দাস।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ সহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version