
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে সুব্ররত দাশ(৩৬) নামে এক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন প্রায় অর্ধশত লোক। এঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর হাসপাতাল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার মশাকলি গ্রাম এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার মশাকলি গ্রামের সুধাম দাশ ও গৌরাঙ্গ দাশের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই জের বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হন পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সুব্রত দাশ এর মৃত্যু হয়। অন্যদিকে আহতদের মধ্যে ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বানিয়াচং আজমিরীগঞ্জের (সার্কেল) সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এ তথ্য নিশ্চিত করেছেন।


